গণহত্যাকারীদের বিচারের দাবিতে দেবীদ্বারে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার সাথে জড়িত আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫আগস্ট) সকাল থেকে দেবীদ্বার স্বাধীনতা স্তম্ভের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা রবিউল আউয়াল সাইফুলের সঞ্চালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু , মোঃ নজরুল ইসলাম, যুবদল নেতা এডভোকেট আনিছুজ্জামান, সালাউদ্দিন রুহুল, মোঃ জাকির হোসেন, বিল্লাল হোসেন বিল্লু প্রমুখ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top