কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার মাদক কারবারি সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। 
জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। এসময় তাকে সংকেত দিয়ে থামিয়ে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতারসহ মোটর সাইকেলটি আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top