কুমিল্লায় নানা আয়োজনে  ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি নজরুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক, তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

আরো পড়ুন

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top