আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যার ৪ দিন পর ঘরের মেঝেতে মাটি চাঁপা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার: ঘাতক আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কাজের কথা বলে মোঃ আবুল হাসেম নুরুল (৫২) নামে এক দিনমজুরকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে কুমিল্লার দেবীদ্বারে এনে মধ্যরাতে ঘুমের মধ্যে পিটিয়ে হত্যাপূর্বক মেঝেতে মাটি চাঁপা দেয়ার ৪ দিন পর শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পিরোজপুর গ্রামের একটি ঘর থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় হত্যার অভিযোগে ওই ঘরের বসবাসকারী একই গ্রামের বাসিন্দা নোয়াজ আলী(৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নোয়াজ আলী হত্যার দায় স্বীকার করেছে।
নিহত নুরুল ইসলাম (৫২) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের মৃত: মকলিস মিয়ার পুত্র। এবং অভিযুক্ত আটক নোয়াজ আলী একই গ্রামের (লামা বাড়ির) মৃত আবদুল আলীর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াজ আলী হবিগঞ্জ থেকে দেবীদ্বারে এসে প্রায় কয়েক বছর ধরে বদলী শ্রমিকের কাজ করে আসছিলেন। তিনি পিরুজপুর ব্রাদার্স ব্রীক্স ফিল্ডের কাছে সড়কের পাশের একটি দোকান ঘরে ভাড়া থাকতেন। পূর্বে ওই ঘরটি সেলুন হিসেবে ব্যাবহার হয়েছিল।
অভিযুক্ত নোয়াজ আলী জানায়, প্রায় চার বছর পূর্বে নুরুল ইসলামের সাথে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে নোয়াজ আলীর পুত্র শিমুল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। তিনি ধারণা করেন কবিরাজের মাধ্যমে তাবিজ করে তার পুত্রকে মেরে ফেলেছে নুরুল। পুত্র শোকে এরিমধ্যে নোয়াজ আলীর স্ত্রীও মারা যান। গত রোববার (২২ সেপ্টেম্বর) দেবীদ্বার উপজেলার চরবাকর বাসষ্ট্যান্ডে একটি চা দোকানে হঠাৎ দেখা হয় নুরুলের সাথে। তখন তার খোঁজ খবর নিয়ে জানতে পারে, নুরুল কুমিল্লায় থেকে দিন মজুরের কাজ করে। তখন নুরুলকে তিনি দেবীদ্বারে তার সাথে থেকে কাজ করতে বলে ওই দিনই তাকে তার সাথে নিয়ে আসেন। পর দিন সোমবার (২৩ সেপ্টেম্বর) একসাথে দিনমজুরের কাজ করেন। পূর্বের ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ন হয়ে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলামকে পিটিয়ে হত্যা করে ঘরের মেঝেতে মাটি চাঁপা দিয়ে রাখেন।
স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া বলেন, শুক্রবার সকালে সড়কের পাশের একটি ঘরের পাশ থেকে স্থানীয় লোকজন দূর্গন্ধ পেয়ে ঘরের পাশে গিয়ে দেখে একজন মানুষের হাতে আঙ্গুল দেখা যায়, এঘটনা দেখে তারা সোর চিৎকারে আমরাও ছুটে গিয়ে দেখি ঘরের ভিতরে লাশ পুঁতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। মামলা তদন্তকারী দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, পূর্বশত্রুতার জের ধরেই নোয়াজ আলী- নুরুল ইসলামকে পিটিয়ে হত্যা করে ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রেখেছিল। স্থানীয়দের সহায়তায় নোয়াজ আলীকে আটক করেছি।
শুক্রবার রাত ৮টায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শাহিন মিয়া জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিলেট থেকে নিহতের পরিবারের লোকজন এসে নিহতের ভাই নুরু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা রুজুপূর্বক আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top