হত্যাকান্ডে জড়িত  মূল ঘাতক  মোঃ জিয়াউল হক  জিয়াসহ দুইজন গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
 কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ মধ্যম মাঝিগাছা গ্রামের সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে  রাস্তার উপর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে ভিকটিম কাউছার আহমেদ (২২)কে এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা আইরিন সুলতানা পান্না বাদী হয়ে এজাহারনামীয় ১২ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৩, তারিখ- ১৫/০৭/২০২৩খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার  মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারকল্পে সম্মানিত পুলিশ সুপার, কুমিল্লা মামলাটি পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করেন। এরই প্রেক্ষিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত উল্ল্যাহ’সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ২৮ আগষ্ট   কুমিল্লা জেলার কোতয়ালী, লাকসাম, নাঙ্গলকোটসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি জড়িত   এজাহারনামীয় পলাতক ০১নং আসামী মোঃ জিয়াউল হক  জিয়া (২২), পিতা- মোঃ শাহীন শাহিদ, গ্রাম- শ্রীপুর (সরকার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক  জিয়ার দেওয়া তথ্য ও দেখানো মতে  কাউছার আহমেদ হত্যাকান্ডে ব্যবহৃত সুইচগিয়ারটি উদ্ধার করা হয়। পূর্বে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আজাদ  মলম (২৪), ২। নজরুল ইসলাম মিঠু(২১) ও ৩। ইমরান হাসান (২০)’দের ফৌজদারি কার্যবিধি’র ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনায় উক্ত ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বিজয় হোসেনকে (১৫) ও গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীদের আলোচ্য মামলায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামীরা তাদের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি’র ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।  এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top