আজ ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে অ্যানেস্থেসিয়া দেওয়া সেই ডা. নীলা পারভীনকে বদলি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অমান্য করে সিজারের সময় অ্যানেস্থেসিওলজিষ্টের অনুপস্থিতিতে অ্যানেস্থেসিয়া দেওয়া সেই গাইনী চিকিৎসক নীলা পারভীনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪মার্চ) স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. নীলা পারভীনকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচর ২০ শয্যা হাসপাতালে সাময়িক বদলি করা হয়েছে এবং একইসাথে বলা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করিলে চতুর্থ কর্মদিবস থেকে মূল কর্মস্থল থেকে সরাসরি অব্যাহতি হিসেবে গণ্য হবেন।

এবিষয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, গত ১০মার্চ দেবীদ্বার টাওয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ডা. নীলা পারভীন নিজেই অ্যানেস্থেসিয়া দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় ১২মার্চ এবিষয়ে কুমিল্লা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বদলির আদেশটি একারনেও হতে পারে। তাছাড়া দেবীদ্বার মর্ডান হাসপাতালে সিজারে কালক্ষেপনের ফলে নাদিয়া নামের এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনার অভিযোগে ১৩মার্চ ডা. নীলা পারভীনের বিরুদ্ধে ২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

আরো পড়ুন

দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top