সিএনজি’র চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়ক ৩ ঘন্টা অবরোধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়ক পারাপারের সময় বেপরোয়া সিএনজি’র চাপায় খাড়াতাইয়া গাজীপুর এলাকায় তাসমিম আক্তার (৮) নামের এক দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি (৯ আগস্ট) বুধবার সকাল সাড়ে ৮টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের আগে এ দূর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন স্কুলের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ঠিকাদার ও প্রধান শিক্ষক শাহানা খাতুন বলেন, স্কুলে আসার পথে কুমিল্লা-বুড়িচং -মীরপুর সড়কে বেপরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটোরিকশার চাপায় ২য় শ্রেণীর ছাত্রী তাসমিম আক্তার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত স্কুল ছাত্রী তাসমিম আক্তার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মোঃ হাসান এর মেয়ে।স্থানীয়রা জানান,ঘটনার পর কুমিল্লা-বুড়িচং -মীরপুর সড়কে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে গাড়ি চলাচল বন্ধ রাখে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, শিশুটিকে চাপা দিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি পালিয়ে গেছে। সিএনজি চালিত অটোরিকশাটিকে জব্দ ও চালককে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে-কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৮টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও অংশ নিতে পারছে না। এর মধ্যে চারটি...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান রবের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top