আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মূন্সী স্বরণে দেবীদ্বারে যুবলীগের স্মরণসভা ও দোয়া মিলাদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী স্মরণে কুমিল্লার দেবীদ্বারে যুবলীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এলাহাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফসিউল হাসান সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশার রাজুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু, এলাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল। এছাড়াও ইউনিয়ন আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা তাদের আলোচনায় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেবীদ্বার আওয়ামীলীগকে এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন। তারা আরও বলেন, বর্তমানে তারই সুযোগ্য পুত্র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বাবার দেখানো পথ অনুসরণ করে দেবীদ্বারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত সংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে আবারো নির্বাচিত করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী বার্ধক্যজনিত কারণে গত (২১ অক্টোবর) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top