সদর দক্ষিণে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

নির্বাচনে বিশৃঙ্খলা করলে প্রার্থীতা বাতিল করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, যেকোনো মূল্যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত। প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার থাকবে। ভোটের দিন পুরো উপজেলা নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে।
বৃহস্পতিবার (১৬ মে) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্ধি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোন প্রার্থী বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রার্থী যদি কেন্দ্র দখল করতে চায় ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে দেয়া হবে।

ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কেউ যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন কাউকে চিনি না। আমাদের কাছে সবাই সমান। আশা করছি প্রার্থীরা একে অপরের সাথে সু-সম্পর্ক রেখে নির্বাচনটি সম্পন্ন করবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  মোহাম্মদ নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুবাইয়া খানম।
এ সময় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top