আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা আছেন বলেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি : এমপি আবুল কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি। আজ আমাদের মাঝে শেখ হাসিনা আছেন বলেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে তৈরি হয়েছিল নতুন ইতিহাস, গনতন্ত্র হয়েছিল পুনরুদ্ধার।

শুক্রবার (১৭ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

এমপি আবুল কালাম আজাদ আরও বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর পিতার দেখানো স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির চেয়ারম্যান ও এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর সদরে বিশাল এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top