আজ ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম সরকার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে দুই হাজার দুইশত হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।হিম ঠাণ্ডা আর ঘনকুয়াশায় জনজীবন যখন নাকাল হয়ে উঠেছে সেই মুহূর্তে শীতের এই তীব্রতা থেকে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উষ্ণতার পরশ দিতে শনিবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে  শীতবস্ত্র বিতরণ করলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। 
শীতবস্ত্র বিতরণকালে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনাদের কষ্টের কথা ভেবে বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার (কিশোর), মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খসরু, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মেদ হোসেন আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম দিপু, মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের (সাবেক) শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, বাঙ্গরা পূর্ব ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কামাল্লা ইউপি’র চেয়ারম্যান বাসার খান, রামচন্দ্রপুর (উত্তর) ইউপি’র চেয়ারম্যান ইকবাল সরকার, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম প্রমূখ।

আরো পড়ুন

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more
মুরাদনগরে এসএসসি ’৯৮ ব্যাচের মিলনমেলা: ইফতার আয়োজনে বন্ধুত্বের উষ্ণতা, সামাজিক উদ্যোগের ইঙ্গিত।

রমজানের আবহে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে আবারও একত্রিত হলেন মুরাদনগরের এসএসসি ’৯৮ ব্যাচের সহপাঠীরা। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ মিলনমেলা পরিণত...

Read more
কুমিল্লায় শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন;প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন...

Read more
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top