শিশু গৃহকর্মী সুমির পুরো শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন:গৃহকত্রী গ্রেফতার

খবর সংগ্রহে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

৮-৯ বছরের গৃহকর্মী সুমি আক্তারকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার চোখে-মুখে ও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন। তার বাবা-মা নেই। কয়েক বছর যাবত সে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের (সদর দক্ষিণ উপজেলা) জাঙ্গালিয়া এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা আলম দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে। প্রায়ই তার উপর চালানো হতো নির্যাতন। মঙ্গলবার রাতে নির্যাতনের পর তাকে বাথরুমে আটকে রেখে বাসার দরজায় তালা মেরে বন্দি অবস্থায় রেখে চলে যায় বাসার লোকজন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নিয়ে ভর্তি করে। এ ঘটনায় গৃহকত্রী ফারহানাকে পুলিশ গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

এদিকে বুধবার হাসপাতালে ওই শিশুর খবর সংগ্রহ করতে গিয়ে চিকিৎসক-কর্মচারীদের হাতে লাঞ্ছিত হন একটি টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সন।
পুলিশ জানায়, নগরীর জাঙ্গালিয়া এলাকার ‘রক্তিম হাউজ’ নামের একটি বাসায় মঙ্গলবার রাতে শিশু গৃহকর্মী সুমি আক্তারের কান্নার আওয়াজ শুনতে পেয়ে পার্শ্ববর্তী বাসার লোকজন ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। রাত সোয়া ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই ভবনের একটি ফ্ল্যাটের মালিক থেকে চাবি নিয়ে ঘরের তালা খুলে বাইরে থেকে আটকানো বাথরুমের ছিটকিনি খুলে শিশুটিকে উদ্ধার করে কুমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে নিয়ে ভর্তি করে। সুমির চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রায়ই ওই বাসা থেকে তারা কান্নার আওয়াজ শুনতে পেতেন। নির্যাতীত শিশু জানায়, তার বাবা-মা নেই, বাড়ি কোথায় তাও জানা নেই। অবুঝ অবস্থায় সে এই বাসায় কাজ করে আসছে। প্রায় প্রতিদিন কারণে-অকারণে মেডাম (গৃহকত্রী) তার উপর নির্যাতন করতো। মঙ্গলবার সকাল ১০টায় কাঠ দিয়ে এলোপাতারি পিটিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে বাসায় তালা দিয়ে তারা চলে যায়। রাতে দীর্ঘক্ষণ ধরে কান্নার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভঁূইয়া বলেন, ৯৯৯-এ খবর পেয়ে খবর পাওয়ার পরই মঙ্গলবার রাতে ওই বাসার বাথরুম থেকে শিশু গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতেই অভিযান চালিয়ে লাকসাম থেকে গৃহকত্রী ফারহানা আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় খবর দেয়া প্রতিবেশী আশিকুর রহমান বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার গৃহকত্রী ফারহানা আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ওই গৃহকর্মীর বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। গ্রেফতার গৃহকত্রী তার মায়ের মাধ্যমে ৪ বছর বয়সে গৃহকর্মী সুমিকে এ বাসায় এনেছিল। ৫ বছর আগে গৃহকত্রীর মা মারা গেছেন, তাই গৃহকর্মীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি জানিয়েছেন।
* খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত:
এদিকে বুধবার বেলা ১১টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন সুমির বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে হাসাপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ক্যামেরাপার্সন কামরুল হাসান। সাংবাদিক খোকন বলেন, খবর সংগ্রহকালে হঠাৎ ডা. আবু জাফর সানি এসে তার সাথে অশালীন আচরণ শুরু করেন এবং পরে তিনি কর্মচারীদের নিয়ে ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে ওই ওয়ার্ড থেকে বের করে দেন। তাদের এমন অশালীন আচরণের ভিডিওচিত্র ধারন করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আমি সরকারি একটি অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে হাসাপাতালে এসে খেঁাজখবর নিয়েছি এবং ওই সাংবাদিকের সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক;ফোন-ব্যাগ উদ্ধার।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মৃত্যুর পর তাঁর মা-বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধু-বান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে...

Read more
নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন,মরদেহ মিলল ফুটপাতে।

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২...

Read more
কলেজ ছাত্রী তনু হত্যা মামলায় একজন গ্রেপ্তার; তিনদিনের রিমান্ড মঞ্জুর।

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর...

Read more
নগরীর ২২নং ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় কুসিক প্রশাসক: সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হাজী আক্রাম...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top