লালমাই অপহরণকৃত ছাত্রীকে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি মো. সাকিল (২২) কে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। এসময় অপহরণ হওয়া কিশোরী মোসা. জান্নাত (১১) কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. সাকিল ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া এলাকার পশ্চিম দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। অপহরণের শিকার ভুক্তভোগী জান্নাত কুমিল্লা লালমাই থানাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের সওদাগর বাড়ির দুলাল হোসেনের মেয়ে এবং স্থানীয় বাগমারা দারুল হিকমা মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল অনুমান ৪টার দিকে লালমাই থানাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত বাগমারা টু ভুশ্চি সড়কে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আসামি সাকিল বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কিশোরী জান্নাত কে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা দুলাল হোসেন বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ হানিফ সরকারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে বান্দরবান সদর এলাকা থেকে লালমাই থানার এসআই জামিল মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরীসহ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার জানান, গ্রেফতারকৃত আসামি সাকিলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top