আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ইয়াবাসহ পাঁচ মাদক সেবনকারী আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার লালমাই থানাধীন কালিকাপুর এলাকা থেকে সাদিকুর রহমান রাব্বানী (২৭), জাকির হোসেন (২৭), মো. মাসুদ (২৬), রনি মিয়া (২৬), মো. ইলিয়াস (৩০) নামে পাঁচ মাদকসেবনকারী ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে লালমাই থানা পুলিশ। আটককৃতরা হলেন, থানার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা এলাকার মৃত আবদুল খালেকের ছেলে সাদিকুর রহমান রাব্বানী, মাহবুবুল হকের ছেলে জাকির হোসেন, খোকন মিয়ার ছেলে মাসুদ, আলাউদ্দিনের ছেলে রনি, মৃত আবুল কাশেমের ছেলে ইলিয়াস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই লতিবুর রহমান ও এএসআই ইমরান হোসেন জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান আড়াইটার দিকে থানার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর থেকে জামুয়া সড়কে আবুল হাশেমের বন্ধ দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেট ও দিয়াশলাইয়ের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top