আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা: ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্র।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত ক্ষতি, নদী ভাঙনের ঝুঁকি এবং কৃষিজমি ধ্বংস হওয়ার শঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ব্যক্তিদের ইউএনও’র অফিসে ডেকে আনা হয়। সেখানে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্র নেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হন। এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

এ বিষয়ে ইউএনও হ্যাপী দাস বলেন,মেঘনা নদীর পরিবেশ সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বালু উত্তোলনের ফলে শুধু নদীর ক্ষতি হয় না, স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ে। আমরা নিশ্চিত করব, ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ থাকে।

অভিযান ও স্বাক্ষর কার্যক্রম শেষে অভিযুক্তরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনে জড়াবেন না।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং মনে করছেন, এ ধরনের পদক্ষেপ মেঘনা নদী ও এর আশপাশের এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর ব্যবস্থা স্থানীয় জনগণের আস্থা বাড়িয়েছে। সবাই আশাবাদী এর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

আরো পড়ুন

রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
মেঘনার কাঠালিয়া নদী দখলে ঝোপ, ব্যাহত নৌযান চলাচল ও মাছ শিকার।

কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদী এখন দখলদারদের কবলে। দুই নদীর বুকে প্রায় দুই শতাধিক অবৈধ ঝোপ ফেলে মাছ শিকারের ফাঁদ...

Read more
মেঘনার চন্দনপুরে রাস্তা উন্নয়নের দাবি, আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন!

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া পাকা ব্রীজ (রমিজ উদ্দিন বেকারি সংলগ্ন) থেকে গোপালনগর নোয়াব মিয়ার বাড়ি পর্যন্ত আধা...

Read more
মেঘনায় জাল নোটসহ গ্রেফতার-১।

কুমিল্লার মেঘনা উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top