আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র যুবককে ছুরিকাঘাতে হত্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। রোববার বিকেলে উপজেলার কামাল্লা মাদ্রাসা এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মামুন সরকার জানান, মাসুম সরকার সহ আমরা ৩ ভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকা অবস্থায় আমাদের পরিবারের সাথে প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটুর সাথে আমাদের পরিবারের বিরোধ ছিলো। ঘাতকরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করত।
যার কারনে পারিবারিকভাবে ঘাতকদের সাথে আমাদের বিরোধ ছিলো। তাছাড়া জহির  এলাকায় ড্রেজার ব্যবসা করত। পরে দেশে এসে আমার ভাই মাসুম সরকার ড্রেজার ব্যবসা শুরু করলে ঘাতকরা বিভিন্ন সময়ে মাসুম সরকারের ড্রেজারের পাইপ বিনষ্ট করত। তাছাড়া মাসুম এলাকায় ড্রেজারের ব্যবসায় করায় জহিরের ব্যবসায় ভাটা পরে।
গত শনিবার পুনরায় মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেললে মাসুম সরকার এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম সরকার ফুটবল খেলা দেখতে গেলে ঘাতকরা মাসুম সরকারের উপর হামলা করে। এসময় তাকে ছুরিকাঘাত করলে মাসুম সরকার মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

আরো পড়ুন

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা।

কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার...

Read more
সনাতন ধর্মালম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়।

সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা...

Read more
আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের জন্য আগামী ২৪ শে জানুয়ারি কুমিল্লায় আসছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা...

Read more
মুরাদনগরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম.বি.আই...

Read more
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top