আজ ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে জমে উঠেছে শতবর্ষী কোষা নৌকার হাট!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে শত বছরের পুরোনো নৌকার হাটে কোষা নৌকা উৎসবের আমেজ ক্রেতা বিক্রেতার ধুম পড়েছে। এদেশের জনপদ রাস্তা-ঘাট ব্রিজ কালভার্ট তৈরী হওয়ায় ডিঙি, ডোঙা, সাম্পান, বজরা, গয়না, বাইচের, বাতনাই, বাচারি, ময়ূরপঙ্খী, বালার, পানসী, পাতম, একমালাই, মলার, ইলশা ও সওদাগরী নৌকা বড় বড় পন্যবাহী নৌকার বিলুপ্ত ঘটলেও শতবর্ষী রামচন্দ্রপুর হাটে কোষা নৌকার হাট এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে। চলছে বর্ষার মৌসুম। ভারী বর্ষণ। নদ-নদীতে থই থই পানি হওয়ায় এই হাটে নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার, নরসিংদী জেলার মাদবদী, ব্রাক্ষণবাড়িয়া জেলা কসবা, নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলা কুমিল্লা জেলা হোমনা, তিতাস ও মুরাদনগর উপজেলার শত শত মানুষ নৌকা কিনতে ও বিক্রি করতে আসছে। মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নে ৩০৮টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ১৭১টি নদ-নদীর মাঝে তিতাস নদী, গোমতী নদী, আরচি নদী, বুড়ি নদী,অদের খাল, নিমাইজুড়ি খাল, বিল, হাওড় বাওরে প্রতিটি জনপদে বাড়ছে পানি। কদর বেড়েছে ছোট ছোট নৌকার।
সরেজমিনে রামচন্দ্রপুর নৌকার হাট গিয়ে দেখা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সাপ্তাহিক হাটে রামচন্দ্রপুর বাজার বসে টার্মিনাল ও কাচারি বাজারে এলাকাজুড়ে নানা ঢংয়ের ছোট ছোট নৌকা। পুরো এলাকা দৃষ্টিনন্দন করেছে সারিবদ্ধভাবে রাখা শত শত কোষা নৌকা। ক্রেতাদের ভিড়ে জমে ওঠেছে হাট। এখানে সাধ্যের মধ্যে সব শ্রেনি পেশার মানুষের জন্য পাওয়া যাচ্ছে নানা মাপের নৌকা। কাঠ মিস্তিরিরা এমনিতে নৌকা প্রস্তুত করে রাখে। ভাটি অঞ্চলের মানুষ রামচন্দ্রপুর বাজার ও ডুমুরিয়া বাজার হাট থেকে নৌকা কিনেন।
কৈজুরি গ্রামের নৌকার কারিগর রামপ্রসাদ সরকার ও বিক্রেতা বিমল সরকার বলেন, প্রতি সপ্তাহে কারিগররা ১০ থেকে ১২টি নৌকা তৈরি করে হাটে নিয়ে আসে। বর্তমানে কাঠ লোহা ও অন্যান্য সরংঞ্জামাদির দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে খরচ বেড়েছে। আমরা জামরুল, রেইনটি, আম, কদম ও শিমুল কাঠ দিয়ে নৌকা তৈরি করি।
নৌকা কিনতে এসেছেন নবীনগর উপজেলা রতনপুর ইউনিয়নের বাজে বিশাড়া গ্রামের মাহমুদুর রহমান সুমন বলেন, আমার মাছের প্রজেক্ট আছে। আমাদের গ্রামটি ছোট। খুবই নিচু এলাকা। সামান্য বর্ষাতে রাস্তা-ঘাট-ব্রিজ তলিয়ে যায়। বর্ষার সময় একমাত্র বাহন হচ্ছে নৌকা।
নৌকা ঘাটের ইজারাদার মুর্শিদ মিয়া বলেন, এখানে নাম মাত্র নৌকার টেক্স নেওয়া হয়। এসবের মধ্যে হাতে বাওয়া নৌকা যেমন রয়েছে, তেমনি আছে ইঞ্জিনচালিত নৌকা। ছোট নৌকা ৩ থেকে ১০ হাজার টাকা, মাঝারি নৌকা ১২ থেকে ২০ হাজার টাকা এবং বড় নৌকা ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।
আমিননগর গ্রামের ইউপি’র সদস্য মোঃ আলমগীর হোসেন ও স্থায়ী বাসিন্দা মোঃ ইব্রাহীম খলিল বলেন, বছরে বৈশাখ-জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত এই অঞ্চলের কোষা নৌকার সবচেয়ে বড় হাট বসে। এই সময়ে সচরাচর বর্ষা দেখা দেয়। রামচন্দ্রপুর নৌকার হাটে এসময় ভিড় লেগেই থাকে। নৌকা তৈরীর কারিগররা দিন রাত ধরে নৌকা তৈরী করছেন। এখন তাদের ব্যস্ত সময়, আয়ের সময়।
রামচন্দ্রপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জীবন মিয়া মেম্বার বলেন, রামচন্দ্রপুর বাজারের নৌকা বিক্রির প্রচলন শত বছরের অধিককাল আগে থেকেই প্রতি মঙ্গলবার হাট বসে। বিভিন্ন জেলা থেকে নৌকা ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে নৌকা ক্রয় বিক্রয় করে থাকেন।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সরকার বলেন, রামচন্দ্রপুর বাজারের আশেপাশের উপজেলা সবকটি ইউনিয়নে বর্ষা আসলেই নৌকা কিনতে আসে। প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০০ থেকে ৩০০ নৌকা বেচাকেনা হয়। এঅঞ্চলের চাহিদা অনুযায়ী সব ধরনের নৌকা পাওয়া যায়।
মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, তিতাস নদীর পাড়ে রামচন্দ্রপুর বাজারটি আমার ইউনিয়নে পড়েছে। রামচন্দ্রপুর বাজার নৌকা হাটটি কুমিল্লা জেলা ঐতিহ্যের সঙ্গে মিলে মিশে আছে। মানুষের যাতায়াত ব্যবস্থা জল ও স্থল পথে রয়েছে। ঐতিহাসিক রামচন্দ্রপুর বাজার সাপ্তাহিক হাটের সুনাম রয়েছে। নারায়নগঞ্জ, নরসিংদী, বাবুর হাট, ব্রাক্ষণবাড়িয়া জেলা জুড়ে। প্রতিবছর বর্ষা মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে হাটে নৌকা কিনতে আসে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। রামচন্দ্রপুর বাজারে নৌকার ঘাটেই এখন ক্রেতার ভিড় থাকে।

আরো পড়ুন

মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more
মুরাদনগরে এসএসসি ’৯৮ ব্যাচের মিলনমেলা: ইফতার আয়োজনে বন্ধুত্বের উষ্ণতা, সামাজিক উদ্যোগের ইঙ্গিত।

রমজানের আবহে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে আবারও একত্রিত হলেন মুরাদনগরের এসএসসি ’৯৮ ব্যাচের সহপাঠীরা। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ মিলনমেলা পরিণত...

Read more
কুমিল্লায় শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন;প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন...

Read more
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top