মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতায় আলোচনা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের উনঝুটি গ্রামে পাঠাগার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে ধনু মিয়া মাষ্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

উনঝুটি আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মোঃ আবুল কালাম, মোঃ খোরশেদ আলম খান, আবুল কাশেম, ফজলুল করিম মাষ্টার, মোশারফ হোসেন মাষ্টার, সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এসময় অতিথিরা মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত আলোচা করেন।এবং মা-বাবাসহ সকল কবরবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন, উনঝুটি মোজাম্মেল হক নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, ইসলামিক গজল, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top