আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের খুঁজে সড়কে শিশু; কাভার্ডভ্যান চাপায় নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার জাফরগঞ্জ এলাকায় মায়ের খোঁজে সড়কে বের হয়ে কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিন্স চয়ন ঋষি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেল ৪ টা ১৫ মিনিটে জাফরগঞ্জ পশ্চিম বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে ঋষি বাড়ির পাশেই সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু প্রিন্স চয়ন(৬) জাফরগঞ্জ গ্রামের (ঋষি বাড়ির) সুরেশ চন্দ্র ঋষির পুত্র।

স্থানীয় লিটন ঋষি জানান, নিহত শিশুর বাবা-মা’ জাফরগঞ্জ পশ্চিম বাজারে ব্র্যাক ব্যাংকের শাখা থেকে কিস্তিতে ঋন নেয়ার জন্য যান। যাওয়ার আগে শিশু চয়নকে চকলেট কিনে দিয়ে যান। কিন্তু তারা ব্যাংকে যাওয়ার কিছুক্ষণ পর শিশুটি তার মা-বাবার খোঁজে ঐদিকে ছুটে যান। যাওয়ার পথে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মঞ্জুরুল আফসার বুধবার রাত ৮টায় জানান, সড়কে শিশু নিহত হওয়ার ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top