আজ ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক কারবারীদের সামাজিক ভাবে বয়কট করুন:পুলিশ সুপার আব্দুল মান্নান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও অভিভাবকদের একসঙ্গে কাজ ও দায়িত্ব নিতে হবে।

মাদক কারবারীদের সামাজিক ভাবে বয়কট করুন, ওদের সঙ্গে আত্মীয় করবেন না। জনগণের দোরগোড়ায় পুলিশ গিয়ে সেবা পৌঁছে দিচ্ছে। পুলিশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বলেছিলেন, পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশ পুলিশ আজ দেশের বিভিন্ন দুর্যোগ ও ক্রান্তিলগ্নে জীবনবাজি রেখে প্রমাণ করতে পেরেছে।

দাউদকান্দি উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এসব কথা বলেন৷

পুলিশ সুপার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জিং সময় আসছে, কুচক্রী মহল বসে আছে কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে ভিন্ন দিকে প্রভাবিত করে ফায়দা নিতে।
এসব বিষয়ে পুলিশকে সোচ্চার থাকতে হবে। দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা জনগণের জানমালের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা অব্যাহত রাখবো।

সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রওশন জামানের সঞ্চালণায় ও দাউদকান্দি-চান্দিনা সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, সাংবাদিক নেতা হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।সভা শেষে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের হাতে মডেল থানার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু,গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top