আজ ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত সোমবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রাম থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ মোস্তফা গাজী(৩৭) ও জাকির (৪৪) নামে ২ জনকে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মোঃ রবিউল আউয়াল
সঙ্গীয় ফোর্সসহ সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ নন্দীপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সামনে রাস্তার পূর্ব পাশ ( ব্রাহ্মণপাড়া – চান্দলা) হতে মোস্তফা গাজী ও জাকিরকে গ্রেফতার করে।
পুলিশ তাদের কাছ থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যাহার ওজন-৩,৭৫০ কেজি এবং বর্তমান বাজার মূল্য-৩,৩৭,৫০০ টাকা। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পি-কাপ  জব্দ করা হয়।
মোস্তফা গাজী কুমিল্লা জেলার বাঙ্গরা সদর থানার মৃত আরব আলীর ছেলে এবং জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চারুয়া গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top