আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় স্কোয়াশ চাষে লাভের স্বপ্ন যুবকের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
উচ্চ মূল্যের নতুন জাতের আশ জাতীয় বিশমুক্ত বিদেশী সবজি স্কোয়াশ চাষ করে লাভের স্বপ্ন দেখছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিদেশফেরত সোহেল। ইতোমধ্যেই নতুন জাতের নানারকম সবজি উৎপাদন করে সফল চাষি হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। 
স্কোয়াশ একটি বিদেশি শীতকালীন সবজি। এটা দেখতে অনেকটা বাঙ্গি ফলের মতো। এটি মিষ্টি কুমড়ার স্বাদে পুষ্টিকর একটি সবজি। সবজি হিসেবে এই এলাকায় স্কোয়াশ নতুন হওয়ায় বাজারে এর চাহিদা ও দাম ভালো চলছে।।
জানা গেছে, স্কোয়াশ চাষি সোহেল হক উপজেলা সদরের মহালক্ষীপাড়া গ্রামের মাওলানা আবদুল মালেকের ছেলে। তিনি কয়েকবছর আগে প্রবাসী জীবনের ইতি টেনে চলে আসেন স্বদেশে। তারপর থেকেই নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন করে ভাগ্যবদলের নেশায় ডুবে যান তিনি। নতুন নতুন সবজি চাষে মনোনিবেশ করেন। এরই ধারাবাহিকতায় মুঠোফোনে ইউটিউবে স্কোয়াশ চাষের একাধিক প্রতিবেদন দেখে স্কোয়াশ চাষে উদ্বুদ্ধ হোন তিনি। পরে স্কোয়াশের বীজ সংগ্রহ করে বাড়ির পাশের পতিত জমিতে বীজতলা প্রস্তুত করে ওই বীজ বপণ করেন। স্কোয়াশের চারা রোপণের উপযোগী হলে প্রায় ২১ শতক জমিতে স্কোয়াশের চারা রোপণ করেন তিনি। মাসখানেক পরেই গাছে দুই-তিনটি করে স্কোয়াশ ফল ধরতে শুরু করে। স্কোয়াশ বিক্রি উপযোগী হতেই বিক্রি শুরু করেন তিনি। বর্তমানে বাজারে স্কোয়াশ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে।
স্কোয়াশ চাষি সোহেল হক বলেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে পরীক্ষামূলকভাবে এ বছর স্কোয়াশ চাষ করেছি। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে নিবিড় পরিচর্যা ও কোনো রোগবালাই না হওয়ায় স্বল্প খরচে ভালো ফলন পেয়েছি। আমাকে দেখে অনেক কৃষকও আগ্রহী হয়ে উঠছেন। আগামীতে স্কোয়াশ চাষের পরিধি আরও বৃদ্ধি করার আশা আছে। স্কোয়াশ সব মাটিতে ভালো হয় না। কেবল বেলে, দোআঁশ মাটিতে ভালো ফলন হয়। প্রতিটি স্কোয়াশ গাছে রোপণের পর থেকে প্রায় আড়াই মাসে ৮ থেকে ১০টির মতো ফল ধরে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, স্কোয়াশ বিগত কয়েকবছর ধরেই বাংলাদেশে চাষ হচ্ছে। স্কোয়াশ চাষের সুবিধা হচ্ছে, এটি অল্প সময়ে ও সাশ্রয়ী মূল্যে চাষ করা যায়। এটি চাষে অল্প জায়গা দখল করে। সঠিক পরিচর্যা ও কৃষি অফিসের দিকনির্দেশনা অনুযায়ী এটি আবাদ করলে প্রতি গাছে ৮ থেকে ১০টি ফল ধরে। দেশে ও বিদেশে এ সবজির ভালো চাহিদা আছে। বাজারে এর দামও ভালো। ফলে অন্যান্য কুমড়া জাতীয় সবজির তুলনায় স্কোয়াশ চাষ লাভজনক।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top