ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি অতিবৃষ্টি, গোমতী ও সালাদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় করছেন কৃষি অধিদপ্তর। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল মুমু রোহান প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, কুমিল্লা) উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি, কুমিল্লা) মহাপরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী।
সভায় সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা।
এছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আমিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন, মো. হোসেন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, আবুুল হোসেন, আলেক হোসেন, ফাতেমা আক্তার, নাঈমা হক আঁখি, নাসিমা আক্তার, সাহেদা আফরিন সহ স্থানীয় কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই এলাকায় রাজস্ব বাজেটের আওতায় ফসল প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবসে অতিথিরা যোগ দেন। সেখানে তারা আউশ মৌসুমে আবাদযোগ্য ব্রি ধান-৯৮ এর ফলন ও উৎপাদন সম্পর্কে আলোচনা করেন।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top