আজ ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিশু শিক্ষার্থী আহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ( কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রোববার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া ও চান্দলা ইউনিয়নের চান্দলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। 
আহতরা হলো- উপজেলার নন্দীপাড়া গ্রামের রতন দেবের মেয়ে নীলাদ্রি রাণী দেব (৭ ), সিদলাই এলাকার উম্মে হানী (৭ ) ও চান্দলা এলাকার রিপন মিয়ার ছেলে মাহিন (৬ ) ।
এদের মধ্যে নীলাদ্রি ও উম্মে হানী উপজেলার আদর্শ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, কুমিল্লা-মিরপুর সড়কের নন্দীপাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই শিশু শিক্ষার্থীর উপর ব্যাটারি চালিত অটোরিকশা চাপিয়ে দিলে শিক্ষার্থীরা আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
অপরদিকে উপজেলার চান্দলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চাপা পড়ে ওই এলাকার রিপনের ছেলে মাহিন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমি জানি না। আমি দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top