আজ ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। 
ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা রাতে সদরের পশ্চিম ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার বেট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলাম এর ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহ কে চর থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহ বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে দাঁড়াল ছোড়া দিয়ে পেটের বিভিন্ন জায়গায় উপযোপুরী আঘাত করলে ঘটনার স্থলে শফিউল্লাহ মাটিতে লুটে পড়ে যায়। ঘটনার স্থল থেকে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত  চিকিৎসক শফিউল্লাহ কে মৃত্যু ঘোষণা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে মৃত্যু সফিউল্লাহর  বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরিহ ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার  সহযোগীরা ছুরাদিয়ে দিয়ে এলোপাতারি গাই মেরে হত্যা করে আমি তার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান,চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যায়। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top