আজ ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. রাকিব (১৯) ও মো. রমজান (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চার বাড়ীর ব্রীজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. রাকিব উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মানরা (উত্তর পাড়া) গ্রামের কামাল হোসেনের ছেলে ও মো. রমজান একই গ্রামের মো. শাহ আলমের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সৌরভ হোসেন। এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন ও আবদুর রহিম এ অভিযানে সহযোগিতা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত  তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top