আজ ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক ভাড়া বাসায় জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল মিয়া (২৭) নামে এক যুবক  আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার (মানিক নগর) কুটি এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে। সে বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকায় তাঁর দ্বিতীয় স্ত্রী নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় একজন পিক-আপ ভ্যান চালক।
নিহতের স্ত্রী তামান্না জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় জুয়েল বাসায় ফিরেন। এসময় স্ত্রী তামান্নাকে শুতে বলে সে হাতমুখ ধুয়ার কথা বলে পাশের একটি কক্ষে গিয়ে জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জুয়েলের ফ্রেশ হয়ে শোয়ার কক্ষে আসতে দেরি দেখে স্ত্রী তামান্না তখন এগিয়ে গিয়ে ওই কক্ষের দরজা বন্ধ দেখতে পায়। কিচ্ছুক্ষণ ডাকাডাকি ও মোবাইল ফোনে কল দিয়ে জুয়েলের কোন সাড়াশব্দ না পাওয়ায় তখন সে ডাক চিৎকার করে। এসময় ওই বাড়ির লোকজন এসে দরজা ভেঙে কক্ষে ডুকে দেখতে পায় জুয়েল জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক আবুল কাশেম ও তার স্ত্রী মনোয়ারা বেগম জানান, দুই মাস হল জুয়েল ও তামান্না দম্পতি আমাদের ঘরে ভাড়ায় থাকেন। তাদের মধ্যে কখনো কোন কলহ দেখি নাই। আজ ভোর সকালে জুয়েলের স্ত্রী তামান্নার ডাক চিৎকার শুনে আমরা ওই ঘরে গিয়ে দেখি একটি কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করা৷ তামান্না জানায় তাঁর স্বামী ওই কক্ষে আছে এবং ভিতর থেকে কোন সাড়াশব্দ নেই। তখন আমরা কক্ষের দরজা ভেঙে ভিতরে ডুকে দেখতে পাই জুয়েল জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। তখন আমরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top