আজ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় কৃষিঋণ মেলা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সহযোগিতায় কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে আটটি স্টলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়, সোনালী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা, কর্মসংস্থান ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা, অগ্রণী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা, বাংলাদেশ কৃষি ব্যাংক চান্দলা শাখা, জনতা ব্যাংক শশীদল শাখা, জনতা ব্যাংক সাহেবাবাদ শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা অংশ গ্রহণ করে। এসব ব্যাংক থেকে মেলায় বিভিন্ন কৃষকদের বিভিন্ন অংকে কৃষিঋণ দেওয়া হয়।
দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, সোনালী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক গাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষকদের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে কৃষি ঋণ দেয় এটি অধিকাংশ কৃষক জানে না। সরকারের এই উদ্যোগটি কৃষকদের মধ্যে জানানোর জন্যই এই কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়েছে।
এসময় জনতা ব্যাংক শশীদল শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, পূবালী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক এমরানুর রহমান, কর্মসংস্থান ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক মো. মাসুদ, কৃষি ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস, জনতা ব্যাংক সাহেবাবাদ শাখার ব্যবস্থাপক, আতাউর রহমান, কৃষি ব্যাংক চান্দলা শাখার ব্যবস্থাপক মো. আবু সায়েম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন।

দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ...

Read more
সনাতন ধর্মালম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়।

সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা...

Read more
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ ও দোয়া মাহফিল।

কুমিল্লা-৬ আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি...

Read more
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব...

Read more
ঝলক পরিষদের নতুন কমিটি গঠন।

দক্ষিণ কুমিল্লার অন্যতম সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠন ঝলক পরিষদের মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ রসনার স্বাদ কনফারেন্স রুমে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top