কুমিল্লা বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণ পারা মুন্সি বাড়ি এলাকার বাসীন্দা, মরহুম ওসমান মুন্সির ছেলে হরিনধরা ও বাজেহুরা কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মরহুম আঃ করিম মুন্সির কবর সংস্থার করতে শনিবার দুপুরে লাশ উত্তোলন করে দেখা যায়, দাফনের ১০মাস পরেও তার মরদেহটি অক্ষত রয়েছে পুরোপুরি। স্থানীয়রা জানায় মরহুম ইমাম আব্দুল করিম মুন্সি মসজিদে ইমামতি করতেন। এলাকার সকলেই তাকে পছন্দ করতো। ধর্মভীরু দ্বীনদার ও আলেম মানুষ ছিলেন তিনি। গত কয়েকদিন আগে বৃষ্টিতে কবরটি ভেঙ্গে যাওয়ায় পরিবারের লোকজন কবরটির চারদিকে ইটি দিয়ে পাকা ও সংস্কারের জন্য খনন করলে দেখা যায়, দাফনের কাপড় সহ লাশটি পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে। ৮৫ বছর বয়সে গত দশ মাস আগে মৃত্যু বরন করেন তিনি। মরহুমের ছেলে মাওলানা হাবিব মুন্সি বর্তমানে হরিণধরা জামে মসজিদের ইমাম। এদিকে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহটি একনজর দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার, সাবেক জেলা পরিষদ সদস্য হাজী মোঃ তারেক হায়দার সহ এলাকাবাসী ভীর জমায় কবরস্থানে। এ কবরকে ঘিরে কোন প্রকার মাজার স্থাপন করা হবেনা বলে জানায় মরহুমের পরিবারের সদস্যরা। কবরের কাজ সংস্কার শেষে পুনরায় মরদেহটি দাফন করার প্রক্রিয়া চলছে বলে জানান তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
Read more





