” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস-২৪ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা রোববার ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম মোর্শেদ মুরাদ, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান,বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ৷আলোচনা সভা শেষে একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করেন৷
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...
Read more





