আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বসংগীত কেন্দ্রের আয়োজনে কুমিল্লায় বিষাদবীথি অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বিশ্ব প্রাণে বাংলা সুর এ স্লোগানে কুমিল্লায় বিশ্বসংগীত কেন্দ্রের গান-কবিতার আয়োজন “বিষাদবীথি” অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্বসংগীত কেন্দ্রের সংবর্ধনা পেয়েছেন কুমিল্লার তিন সংস্কৃতিজন।  গতকাল শুক্রবার সন্ধ্যায় নবাব ফয়জুন্নেসা স্কুল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা শাখার সমন্বয়ক সুলতানা পারভীন দীপালি, শুভেচ্ছা কথা বলেন বিশ্বসংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক জাকারিয়া কাজী। 
সংবর্ধনা প্রধান করা হয় কুমিল্লার তিনজন গুণি সংস্কৃতিজন। তারা হলেন সংস্কৃতিজন জহির হাসান,সংগীত শিল্পী, গিতিকার ও সুরকার এম এ কাইয়ূম খান ও কবি সৈয়দ আহাম্মেদ তারেক। 
গানের পাশাপাশি স্মৃতিকথা বিনিময় করেন ড. আলী হোসেন চৌধুরী, শফিকুর রহমান, অধ্যাপক জামাল নাছের।
গান পরিবেশন করেন চিন্ময়ী আচার্য,রতন আচার্য, দিপা সিনহা, জাকারিয়া কাজী, কাইয়ূম খান, কোরাস অংশ গ্রহণ করেন খিজির হায়াৎ খান। 
কবিতা আবৃত্তি করেন বদরুল হুদা জেনু,  ড. আলী হোসেন চৌধুরী, রুবেল কুদ্দুস, খলিলুর রহমান শুভ্র,
কবি সৈয়দ আহাম্মেদ তারেক।
বিশ্বসংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাকারিয়া কাজী বলেন,  সংগীতপ্রেমীদের মধ্যে একাত্মবোধ ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে আমরা কাজ করছি।  বিশ্ব সংগীত কেন্দ্র অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরুপের বিভিন্ন শহরে চলছে কার্যক্রম। ঢাকা ও কুমিল্লায় প্রাণবন্ত ভাবে বিশ্বসংগীত কেন্দ্র কাজ করছে। আমরা ২০১২ সালের ইতালির রোম শহর থেকে বাংলা সংস্কৃতিচর্চা ও বিকাশের জন্য কাজ করছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। বিশ্ব প্রাণে বাংলা সুর ছড়িয়ে পড়ুক।

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই...

Read more
জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top