আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে নৈরাজ্যের বিরুদ্ধে:কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সম্পাদকের বিশাল মটরসাইকেল শোডাউন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মটরসাইকেল শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবীদ্বার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রোশন আলী মাস্টার। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এ শোডাউন করেন। পরে ওই মটরসাইকেল শোডাউনটি দেবীদ্বার উপজেলার কয়েকটি আ লিক সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দীন সফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ভিপি এটিএম মেহেদী হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোছলে উদ্দিন মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ ও তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

 

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top