আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: ইঞ্জিনিয়ার সবুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকে বিজয়ী করবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরু পর থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। এসময় সমাবেশ স্থলও এর আশে-পাশে এলাকা লোকে লোকারন্তে পরিণত হয়। দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাবেশে যোগ দিতে দেখা যায়।

নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দি গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষা বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে।

সারা দেশের উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন । সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পলাশ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান খন্দকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ফরিক প্রমুখ।

আরো পড়ুন

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top