আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঙ্গরায় পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এস আই পলাশ বড়ুয়ার নেতৃত্বে ফোর্স নিয়ে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি সিএনজি থেকে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেন। আটকৃতরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্ৰামের মৃত আবুল হাসেমের মেয়ে সেলিনা বেগম (২৮), এক‌ই গ্ৰামের আব্দুল লতিফের মেয়ে রূপালি আক্তার ওরফে কমলা (২৮)।
অপরদিকে পৃথক অভিযানে এস.আই উগ্যজাই মার্মার নেতৃত্বে আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর টু হায়দরাবাদগামী রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বারবিহীন সিএনজি তল্লাশি করেন। এতে ১৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করতে সক্ষম হলেও  অপর একজন পালিয়ে যায়। আটকৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার আন্দিকুট গ্ৰামের ফুল মিয়ার ছেলে সাইদুল হোসেন (২২) এবং পালাতক মাদক ব্যবসায়ী হলেন কৈশার গ্ৰামের রূপ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৫)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন পুরাতন সিএনজি চেসিস নং-MD2AAAFZZUWC06262 জব্দ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুই স্থানে অভিযানে ২ জন নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠিয়েছেন। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top