বাঙালির স্বাধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড়  দেননি বঙ্গবন্ধু- স্থানীয় সরকার মন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির অধিকার আদায়ে আপোষহীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষের অধিকারের প্রশ্নে কোন ছাড় দেননি তিনি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ সালের ছয় দফা দাবি এবং ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে পর্যায়ক্রমে দেশের স্বাধীনতার প্রশ্নে অটল ও নির্ভীক ছিলেন। হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্রে তিনি এক সূত্রে গাঁথতে পেরেছিলেন।
বুধবার( ২৩ আগষ্ট) ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পাকিস্তানি শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে নিজ জীবনের বেশিরভাগ সময় জেলে ও নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বাঙালির স্বাধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় তিনি দেননি। মন্ত্রী বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে মহান নেতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা তাকে রক্ষা করতে পারিনি। বরঞ্চ আমাদেরই কিছু কুলাঙ্গার জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসের জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল। এ সময় তিনি স্বাধীনতার পরে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর হাতে দেশের উন্নয়নের চিত্র বিস্তারিত তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের কাতারে শামিল হতে পারত। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় লাকসাম মনোহরগঞ্জসহ বৃহত্তর কুমিল্লার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত তুলে ধরে বলেন, কুমিল্লাকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করা হয়েছে।
 ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস,বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ লাকসাম-মনোহরগঞ্জ, ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 “বঙ্গবন্ধু পরিষদ” লাকসাম-মনোহরগঞ্জের সভাপতি মোঃ অহিদ উল্লাহ মজুমদার এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন “বঙ্গবন্ধু পরিষদ” লাকসাম-মনোহরগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইঁয়া, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইঁয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম পৌর আওয়ামীলীগ সভাপতি মো:তাবারক উল্লাহ কায়েস, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরা, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের,জেলা পরিষদের সদস্য মেজর(অব.)হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,  স্থানীয় সরকার মন্ত্রী, উন্নয়ন সমন্বয়ক মো: কামাল হোসেন,কেন্দ্রীয় যুবলীগনেতা শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।অনুষ্ঠান পরিচালনা করেন-ঢাকাস্থ লাকসাম- মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে লাকসাম- মনোহরগঞ্জের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি , সাধারণ সম্পাদকসহ ঢাকায় বসবাসকারী লাকসাম- মনোহরগঞ্জবাসীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top