আজ ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অডিটোরিয়ামের সভাকক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কুমিল্লা জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটিতে প্রবীন সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুলকে সভাপতি দৈনিক রুপসী বাংলার প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভকে সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করেন বিদায়ী সভাপতি আবুল হাসানাত বাবুল। সভায় উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কুমিল্লা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৩-২৫) কমিটি ঘোষনা করেন সাধারণ সভার প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি পদে  সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, সহ-সভাপতি পদে বাসস ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে দৈনিক রুপসী বাংলার  প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভ, যুগ্ম সম্পাদক পদে  দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির, অর্থ সম্পাদক পদে ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহাবুব আলম বাবু। সদস্য পদে রয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কাগজের রিপোর্টার কাজী শামীম ও মাই টিভির প্রতিনিধি আবু মুসা।
সভার প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে একটি উজ্জল নাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এই সমিতির সদস্যরা শুরু থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতাকে করেছেন সমৃদ্ধ। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ডেইল অবজারভারের প্রতিনিধি কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ডেইল আওয়ার টাইমের মাহাবুব আলম বাবু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, বিটিভির প্রতিনিধি রাবেয়া বেগম ও কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির রিপোর্টার আশা ।

আরো পড়ুন

কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
মুরাদনগরে প্রশাসনের সাঁড়াশি অভিযানে ৩ মাসে ২০ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে গত ৩ মাসে বিভিন্ন অভিযোগে প্রায় ১৯,৬৬,০৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে...

Read more
কুসিক মেয়র রিফাত আর নেই।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে (বাংলাদেশ...

Read more
বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন।

লালমাই উপজেলা বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন ৫১ সদস্য  বিশিষ্ট  কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগ। গত ৪...

Read more
দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালীসহ ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top