আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাহস ও সক্ষমতার প্রতীক: ইঞ্জি. আবদুস সবুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আজ বিশ্ব পরমাণু ক্লাবে ৩৩ তম দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশ করেছে। বাংলাদেশ আজ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহস ও সক্ষমতার প্রতীক হিসেবে পরিচয় পেয়েছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার ৭ নং নারায়ন্দিয়া ইউনিয়নে (নয়াকান্দি বাজার,বাইলাকান্দি, তাহেরাকান্দি, আসমানীয়া বাজার, তুলাকান্দি, দু:খীরচর) আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরন, পথসভা ও গণসংযোগের কালে তিনি এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতি দেখে বিএনপি-জামায়ত ভয় পেয়ে গেছে। জনগণের কাছে না গিয়ে বিভিন্ন দরবারে নালিশ করে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে আগামী নির্বাচনে জনগণ পঞ্চম বারের মতো ক্ষমতায় আনবে৷

কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে৷ সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের গতির ধারাবাহিকতা রক্ষা করবে জনগণ।

গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. আবুল কালাম হাজারী তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার,তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, তিতাস স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ডা. আ. ছাত্তার, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ,কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, শ্রমিক লীগের নেত্রী রোজিনা বেগম, নারায়ন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা, নারায়ন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.সালাউদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ কুমিলা উত্তর জেলা, তিতাস উপজেলা ও নারায়ন্দিয়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top