আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল-আবুল কালাম আজাদ এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজ শুধু বাংলাদেশের একক সম্পদ নয়, এটি এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল। ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের কী করণীয়, কী অকরণীয় তার দিক নির্দেশনা হয়ে বার বার মানব সভ্যতায় মাঝে এই ভাষণটির আবেদন চির অম্লান হয়ে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন উপলক্ষ্যে দেবীদার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া,

আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, কুমিল্লার উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল কাইয়ুম, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, ছাত্রলীগ উপজেলা আহবায়ক আসাদুর রহমান রনি প্রমূখ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আলোচনা সভা শেষে ৭ মার্চ ঐতিহাসক ভাষন দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top