আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এমপি আবুল কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি আধুনিক, উন্নত, সুখ-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (১১জুন) সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন- গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

এ সময় ২৮ টি পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন এমপি আবুল কালাম আজাদ। এর আগে দেবীদ্বার উপজেলায় ৪৫৫ টি ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছিল।

আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই এক হয়ে কাজ করে যাব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোস্তাকুর রহমান ফুল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, ভানী ইউনিয়নের চেয়ারম‌্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top