আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী স্বামীকে ডিভোর্স ও এক সন্তানকে ফেলে রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে রিমনা আক্তার (২৩) নামে এক তরুণী।

ঘটনাটি ঘটে শনিবার (১১মে) সকালে উপজেলার সেতপুকুরিয়া গ্রামের পরকিয়া প্রেমিক সেনা সদস্য পাভেল মাঝি(২৪)’র বাড়িতে।

স্থানীয়রা জানায়, পাভেল মাঝি উপজেলার সেতপুকুড়িয়া গ্রামের আঃ হাকিম মাঝির ছেলে। পেশায় সে একজন সেনা সদস্য। অনশনে বসা রিমনা আক্তার উপজেলার মরিচা গ্রামের আজিজুর রহমান মাঝির মেয়ে। ২০১৬ সালে পারিবারিক ভাবে এক প্রবাসীর সাথে তার বিয়ে হয়। ৭ বছরের সংসার জীবনে রোহান(৬) নামে তার একটি ছেলে সন্তান রয়েছে।

অনশনের বিষয়ে জানতে চাইলে রিমনা আক্তার জানায়, ৫ বছর আগে ফেসবুকের মাধ্যমে আমার এবং পাভেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পাভেল আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারিরীক সম্পর্কে জড়ায়। আমি বিয়ের দাবী করলে পাভেল আমার স্বামীকে ডিভোর্স দিতে বলে, আমি তার কথায় আমার স্বামীকে ডিভোর্স দেই। স্বামীকে ডিভোর্স দেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও সে আমাকে বিয়ে না করে বিভিন্ন বাহানা করে যাচ্ছে। তাই আজ আমি বিয়ের দাবীতে তার বাড়িতে অনশনে বসেছি। আমি আসায় সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত পাভেল মাঝি ও তার পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। পাভেল মাঝির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top