প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি ফেরা হলোনা সাকিবের: সড়কে গেল প্রাণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
প্রবাসী বাবাকে এগিয়ে আনতে যেয়ে সড়কে প্রাণ গেল পুত্রের। দূর্ঘটনায় বাবাসহ পরিবারের আরো ৭জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত যুবক মো. সাইফুল ইসলাম সাকিব (১৯) দেবীদ্বার উপজেলার গৌরসার গ্রামের গেদু সরকার বাড়ির সৌদী প্রবাসী মো. শহীদুল ইসলাম সরকারের ছেলে। নিহত সাকিব চলতি বছর এলাহাবাদ আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজনরা জানান, ঘটনাটি ঘটে মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদী প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি আসার পথে ডেমরা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সাথে সিটি বাসের মুখমূখী সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় মাইক্রোবাসে আরোহনকারী মো. সাইফুল ইসলাম সাকিব(১৯), তার বাবা প্রবাসী মো. শহীদুল ইসলাম(৪৫), ভাই মো. সাকিম(১০), খালু মো. মামুনুর রশিদ(৩০), ফুফাতো ভাই নাজমুল(২৪), হাসান(২৬), এবং মাইক্রোবাস চালক আল আমিন সোহাগ(৩২)সহ ৭ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষাবস্থায় সাইফুল ইসলাম সাকিব, মাইক্রোবাস চালক আল আমিন সোহাগ ও প্রবাসী মো. শহীদুল ইসলামকে আইসিইউতে রাখা হয়। আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় সাইফুল ইসলাম সাকিব মারা যায়।
সাইফুল ইসলাম সাকিবের মামা দেবীদ্বার ফারিয়ার সাধারন সম্পাদক আবুল বাশার তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, তার ভগ্নীপতি মো. শহীদুল ইসলাম প্রায় ১৮/১৯ বছর যাবৎ সৌদী আরব প্রবাসে থাকেন। মঙ্গলবার বিকেলে দেশে আসেন। এয়ারপোর্ট  থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৭ জনই আহত হন। আহতদের মধ্যে তার বড় ভাগিনা সাইফুল ইসলাম সাকিব আজ বুধবার সন্ধ্যায় মারা যায়। তার মরদেহ নিয়ে আজ রাতেই বাড়ি ফিরবে এবং আগামীকাল বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় জানাযা অনুষ্ঠিত হবে। আহতদের মধ্যে ভগ্নীপতি শহীদুল ও চালক আল আমিনের অবস্থা আশংকাজনক। তারা সকলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top