আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফের ইন্তেকাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ পিপিএম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১ টায়  রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে৷ তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১১ টায় সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার শেষে স্বজনরা তার লাশ আজিমপুর গোরস্থানে দাফন করেন।
পুলিশের সাবেক আইজিপি মো. আব্দুর রউফ একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়া তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান, বিশিষ্ট শিল্পপতি এএসএম আলাউদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top