আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পদোন্নতি পেলেন দেবীদ্বারের দুই যুগ্ম সচিব হলেন উপদেষ্টার প্রেস সচিবও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা দেবীদ্বার উপজেলার দুই কৃতিসন্তান মোহাম্মদ গোলাম আজম ও মোঃ মিজানুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তাছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন মাহফুজুল আলম নামে এক তরুণ।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় ও পারিবারিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে রবিবার (১৮ আগস্ট) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম সচিবদের পদোন্নতির বিষয়টি জানানো হয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রেস সচিবের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মোহাম্মদ গোলাম আজম ও মোঃ মিজানুর রহমান ভূঁইয়া উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং মাহফুজুল আলম যুব ও ক্রীড়া উপদেষ্টার নবনিযুক্ত প্রেস সচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম আজম দেবীদ্বার পৌরসভার বালি বাড়ি গ্রামের সাহেব বাড়ির মরহুম আলহাজ্ব গোলাম নবীর সন্তান এবং  মোঃ মিজানুর রহমান ভূঁইয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের মরহুম সাদির বকস ভূইয়ার সন্তান। তাছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম (রাজু) উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাকতলা ভূইয়া বাড়ির আব্দুল মতিন ভূইয়ার সন্তান বলে নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top