নির্বাচিত হলে দেবীদ্বার হবে উন্নয়নের রোল মডেল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেবীদ্বার উপজেলাকে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন বলেছেন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন।

বুধবার (১৫ মে) বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিজোড়া কিন্ডারগার্টেন মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন খন্দকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন,  উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ২৯ মে অনুষ্ঠিতব্য দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এর আগে সকালে উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ আল ফালাহ জামে মসজিদ মাঠে, মোহনপুর ইউনিয়নের কুরুইন মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এবং পৌরসভার ফতেহাবাদ কালিবাড়ীতে পথসভা করেন ওই প্রার্থী।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top