নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নিখোঁজের পরদিন কুমিল্লার সদর উপজেলার হাতিগাড়া পাহাড়ের পাশ থেকে অটোরিকশা চালক মেহেদীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার।

উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাঁসতলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী (১৪) নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। সে নিয়মিত রামমোহন খোশবাস হয়ে নিমসার কিংবা কালির বাজারের সড়কে অটোরিকশা চালাত। কিন্তু প্রতিদিনের নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেন।

নিখোঁজের পরদিন সোমবার দিবাগত রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃতদেহ পাওয়া যায়। সদা হাস্যজ্বল অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে নিহত অটোরিকশা চালক মেহেদীকে হত্যার দায়ে খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর এলাকার নজির মিয়ার ছেলে মো. নাজমুলকে আটক করা হয়েছে।

এই বিষয়ে বরুড়া থানা ওসি তদন্ত রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বরুড়া!

বরুড়ার লক্ষিপুরে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে বরন করে নিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বরুড়াবাসী। গতকাল  ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী...

Read more
মন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় জাকারিয়া তাহের সুমন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বরুড়ায় পরীক্ষায় অসদোপায় অবলম্বন করায় ১১ জন শিক্ষার্থীকে বহিস্কার!

  কুমিল্লার বরুড়া উপজেলা এইচ এস সি ও আলিম পরীক্ষায় অসদউপায় অবলম্বন করায় তিনটি কেন্দ্র হতে ১১ জন শিক্ষার্থী কে...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top