না ফেরার দেশে চলে গেলেন মুরাদনগরের সাবেক চেয়ারম্যান  পিচ্চি কামাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রমিক নেতা ও নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (সাবেক) ৪ বারের চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন(৭০) ওরফে পিচ্চি কামাল না ফেরার দেশে চলে গেলেন। রবিবার ভোর ৪ টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
পরিবার সূত্রে জানা যায়, কামাল উদ্দিন চেয়ারম্যান ২০২০ সাল থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। ভারতের চেন্নাই একটি হাসপাতালে বিশেষজ্ঞ  চিকিৎসকদের তত্বাবধানে তিনি দীর্ঘ ২ বছর চিকিৎসাধীন ছিলেন। কিছু দিনের মধ্যে নতুন লিভার লাগানোর কন্টাক্টও করা হয়েছিল। গ্রামের বাড়ি পৈয়াপাথরে হঠাৎ শারীরিক অবস্হার অবনতি হলে তাকে ঢাকা ল্যাবএ্যাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি রবিবার ভোর ৪ টায় চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক ছেলে ৫ মেয়ে, স্ত্রীসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুরাদনগরের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ), কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনসহ আরোও রাজনৈতিক মটর ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

আরো পড়ুন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top