আজ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৮০কোটি টাকার বাজেট ঘোষণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র ছাদেক হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আবদুল মালেক। আগামী বাজেটে ৭৩ কোটি ৫০ লাখ টাকা আয় এবং ৭২ কোটি ৫০ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। সর্বমোট বাজেট ঘোষণা করা হয়েছে ৭৯কোটি ৯৪লাখ ৭০ হাজার টাকা। 

মেয়র আবদুল মালেক বলেন, আগামী অর্থ বছরে পৌর এলাকায় শতভাগ লাইটিং, পৌর সুপার মার্কেট নিমার্ণ, বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপনা নিমার্ণ, বাস টার্মিনাল, যাত্রী চাউনী, ব্রিজ, কালভার্ট নিমার্ণ ও সৌন্দর্য্য বর্ধন সহ সকল ধরণের উন্নয়ন করা হবে। পৌর বাজারে যানজট নিরাশন করা হবে। নাঙ্গলকোট পৌরসভা হবে একটি স্মার্ট পৌরসভা। তিনি আরো বলেন, আগামীতে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহযোগিতায় নাঙ্গলকোট পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হবে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র আবদুল মালেক, সচিব হারুনুর রশিদ, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, কাউন্সিলর শাহ খোরশেদ আলম, জামাল হোসেন সোহাগ, আবু জাফর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নিবার্হী প্রকৌশলী জুবাইদা ইয়াছমিন, পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, শেখ রাসেল, শাখাওয়াত হোসেন সুমন, নাঙ্গলকোট প্রেসক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, হিসাবরক্ষক আবুল খায়ের, উচ্চমান সহকারী আলমগীর কবির সোহেল চৌধুরী সকল ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বৃন্দ।

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top