আজ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট উপজেলা পরিষদ সকল পদের নির্বাচন স্থগিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে ০৮ মে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও সোমবার হাইকোর্টের নির্দেশনায় স্থগিত করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য  ছালেহা বেগম পলির আপিলের ভিত্তিতে ৮মের নাঙ্গলকোট উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ সচিব মো: আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ প্রদান করা হয়।

নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে ০৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন নং ৪৭৩৪/২০২৪ দায়ের করলে হাইকোর্ট বিভাগ ২৫ এপ্রিল ২০২৪ তারিখের আদেশে মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ প্রদান করেন। পরবর্তীতে হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নং ৩৬৫/২০২৪ ও সিপিএলএ নং ১৪৮৬/২০২৪ দায়ের করলে ০৬ মে ২০২৪ তারিখের আদেশে “No Order” প্রদান করা হয়। এমতাবস্থায়, বাস্তবতার নিরীখে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ০৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদ এর সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ সচিব মো: আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমাদেরকে ৮মে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে।

আরো পড়ুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more
বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড...

Read more
নাঙ্গলকোটে গরু চোরদের গাড়ী চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু!

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষাথর্ীর মর্মান্তিক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top