আজ ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে স্বামীর শোকে স্ত্রী’র মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যুর ১দিন পর স্ত্রী’রও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে। বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পূর্ব বামপাড়া গ্রামের মৃত হাজী কালা মিয়ার ছেলে হাজী আব্দুল গফুর (৬৫) মৃত্যু বরণ করেন। শুক্রবার বাদ জুম্মা জানাযা শেষে আব্দুল গফুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বামীর মৃত্যুতে আহাজারি করতে-করতে শুক্রবার দিবাগত রাতে ঘুমাতে যান আব্দুল গফুরের স্ত্রী রহিমা বেগম (৬০), রাতের কোন এক সময়ে রহিমা বেগমের মৃত্যু হয়। শনিবার ভোর রাতে পরিবারের লোকজন রহিমা বেগমকে ফজরের নামাজ পড়তে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পাশে গিয়ে তাঁকে মৃত দেখতে পান। শনিবার বাদ আসর জানাযা শেষে স্বামীর কবরের পাশে কবরস্থ করা হয় স্ত্রী রহিমা বেগমকে। আব্দুল গফুর দম্পতির ৪পুত্র ও ৪কন্যা সন্তান রয়েছে। ছেলেদের সবাই প্রবাসী, মেয়েরা গৃহিনী বলে জানা গেছে। স্বামী-স্ত্রীর এমন আকষ্মিক মৃত্যুতে আব্দুল গফুর ও রহিমা বেগমের পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top