আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানে সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।

নাঙ্গলকোট সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। সেবা গ্রহীতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা সভাপতি হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য সাইফুল ইসলাম, কানুনগো মনিরুল ইসলাম, সার্ভেয়ার রুহুল আমিন, প্রধান সহকারী আব্দুল হাকিম, হারেছ মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কর্মচারী এবং সেবা গ্রহীতাবৃন্দ।

অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয়।

আরো পড়ুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more
বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড...

Read more
নাঙ্গলকোটে গরু চোরদের গাড়ী চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু!

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষাথর্ীর মর্মান্তিক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top